Homeএই মুহুর্তেইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা: সর্বশেষ যা জানা যাচ্ছে

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা: সর্বশেষ যা জানা যাচ্ছে

প্রাইম ভিশন ডেস্ক »

ইসরায়েল গত শুক্রবার ভোর রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করে। এর জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ইসরায়েল ও ইরান শনিবার সারারাত একে অপরের বিরুদ্ধে হামলা-পাল্টা হামলা চালিয়ে গেছে। রোববার ভোরেও ইরান তেল আবিব ও হাইফা শহরে ড্রোন হামলা করেছে। ইসরায়েলও দাবি করেছে যে, রোববার তারা তেহরানের একটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। খবর বিবিসির

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত যা যা ঘটেছে:

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) স্থানীয় সময় রাত ১২টা ৩৯ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৫টা ৩৯) জানায় যে, তারা তেহরানে বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় তারা ইরানের পরমাণু কার্যক্রমের সঙ্গে জড়িত একটি ভবন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আঘাত করে।

শনিবার রাতে এক দফা মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর রোববার ভোরে ইসরায়েলের কয়েকটি শহরে আবারও হামলা করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই দফায় ইরান ‘ব্যাপক ড্রোন হামলা’ চালিয়েছে। মধ্য ইসরায়েলের বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের খবরে জানিয়েছিল যে, ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে ‘একশোর বেশি মিসাইল’ হামলা করা হয়েছে।

ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, শাহরান তেল ডিপোতে ইসরায়েল হামলা করেছে।

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ১০ জন মারা গেছে বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানে কতজন মারা গেছে তা আনুষ্ঠানিকভাবে না জানা গেলেও ইরানের দক্ষিণ-পশ্চিমের ইস্ট আজারবাইজানের গভর্নর ৩০ জন সেনা সদস্যসহ মোট ৩১ জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। বিবিসির পক্ষ থেকে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়