প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে যাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-এর নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্য বৃন্দ এবং দলের স্থানীয় নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করা হলো।


