Homeএই মুহুর্তেআকাশসীমা বন্ধ করল ইসরাইল

আকাশসীমা বন্ধ করল ইসরাইল

প্রাইম ভিশন ডেস্ক »

ইরানের পালটা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরাইল। শনিবার রাতে চালানো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরই এমন পদক্ষেপ নিল তেল আবিব। খবর আল-জাজিরার।

ইসরাইলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাবলীর কারণে’ তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ রেখেছে।

এক বিবৃতিতে কর্তপক্ষ বলছে, ‘সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ইসরাইল রাষ্ট্রের আকাশসীমা প্রবেশ এবং প্রস্থানের জন্য বন্ধ রয়েছে।’

তবে মিশর ও জর্ডানের সঙ্গে স্থল ক্রসিং পয়েন্টগুলো স্বাভাবিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়