Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

রোববার (২২ জুন) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

করোনায় মৃত্যু হওয়া দুজন হলেন- পটিয়া উপজেলার মোহাম্মদ ইরশাদ (১৪) ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪৫)।

করোনা শনাক্ত হলেও ইরশাদ কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসে সংক্রমণ জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি তার (ইয়ামিন) যক্ষাও ধরা পড়ে। দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই তারা মৃত্যুবরণ করেন।

এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন ১২টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল ল্যাবে করোনা পরীক্ষায় ১ জন করে, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন, শেভরন ও পার্কভিউ হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।

এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন। এর মধ্যে নগরে শনাক্তের সংখ্যা বেশি।

করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়