Homeএই মুহুর্তেসাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মৃত্যু

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান এম হারুন-অর-রশীদ বীর প্রতীক মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তাঁর মরদেহ পাওয়া যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান  বলেন, এম হারুন-অর-রশীদের পরিবারের সদস্যরা চট্টগ্রাম ক্লাবে এসেছেন। তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।সেখানে চিকিৎসকরা দেখবেন।

পুলিশ,পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি মামলার কাজে রোববার (৩ আগস্ট) তিনি চট্টগ্রাম আসেন। এরপর উঠেন চট্টগ্রাম ক্লাবে। রাতে ঘুমানোর পর সোমবার দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায়, অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে পড়ে থাকতে দেখেন স্টাফরা।

এরপর খবর দেওয়া হয় পুলিশকে। তিনি কিভাবে মারা গেলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হারুন অর রশীদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। সেনা প্রধান ছাড়াও ছিলেন রাষ্ট্রদূত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়