Homeএই মুহুর্তেশারীরিক অবস্থার উন্নতি, নুরকে নেওয়া হতে পারে কেবিনে

শারীরিক অবস্থার উন্নতি, নুরকে নেওয়া হতে পারে কেবিনে

প্রাইম ভিশন ডেস্ক »

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে এবং তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে।

আজ রবিবার সকালে হাসপাতালের একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

নুরের চিকিৎসার ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘নুরুল হক নুরের শরীর ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার চারটি সমস্যা- নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে। চোখের ইঞ্জুরি আছে। সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে। কিছুটা ট্রমায় আছেন তিনি। বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। আশা করা যাচ্ছে তিনি ১ সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন।’

এদিকে রাজধানীর বিজয়নগরে আহত নুরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। তার জন্য ভিভিআইপি ১ নম্বর কেবিন প্রস্তুত করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আইসিউ থেকে ভিভিআইপি কেবিনে শিফট করা হবে।

বর্তমানে তিনি আইসিইউ ৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নুরুল হক নুর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়।

এ ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়