Homeমুল পাতাহঠাৎ সারাদেশে লোডশেডিংয়ের কারণ জানা গেল

হঠাৎ সারাদেশে লোডশেডিংয়ের কারণ জানা গেল

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের বিদ্যুৎ সেক্টরে হঠাৎ করেই অনেকটা বিপর্যয় নেমে এসেছে। দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে সারাদেশে লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

পিডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, লোডশেডিংয়ের এই পরিস্থিতি আগামী ২/৩ দিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
সাময়িক এ পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীর সহযোগিতা কামনা করছে পিডিবি।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে। টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বলেও খবর পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়