বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ

কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. মো. তৌহিদ হোসেন কাতারের দোহায় জরুরি আরব-ইসলামিক সম্মেলনে অংশগ্রহণ করে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কাতারের ভূখণ্ডে অপ্ররোচিত ও অযৌক্তিক হামলা শুধু কাতারের বিরুদ্ধে নয়, এটি মুসলিম উম্মাহর মর্যাদার অবমাননা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত জরুরি সম্মেলনে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপের আহ্বান জানায় বাংলাদেশ।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েলের এই বেপরোয়া অভিযান জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক মানবিক আইনকে অবজ্ঞা করে চলছে। আমাদের সম্মিলিতভাবে তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সম্মেলনের সভাপতিত্ব করেন। ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা ও আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত স্বাগত বক্তব্যে মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের সংস্থার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৪টি রাষ্ট্রের প্রধান এবং অন্যান্য দেশগুলোর উচ্চপদস্থ প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিশ্বনেতারা গাজার নিরাপত্তা, মানবিক সহায়তা এবং ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সমর্থন জানান। তারা ইসরায়েলের অবিলম্বে দখল প্রত্যাহার এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতির দাবি জানান।

বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব ফরহাদুল ইসলাম, রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ এবং কাতারে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়