প্রাইম ভিশন ডেস্ক »
খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন বাসটির সুপারভাইজার অনিল চাকমা (৩৭) এবং বাসের যাত্রী ও দীঘিনালা কবাখালী বাজারের ব্যবসায়ী আবদুর রাজ্জাক (৬০)। দুজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস তাঁদের লাশ উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালের দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহন নামে একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টর পর পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা দুইজনের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, বাসের নীচে আরও একাধিক মরদেহ থাকতে পারে। আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী। তিনি বলেন, যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণে হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বিস্তারিত পারে জানানো হবে।


