প্রাইম ভিশন ডেস্ক »
রাঙামাটির কাপ্তাই ও লংগদু উপজেলায় দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ও সন্ধ্যায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাপ্তাই–চট্টগ্রাম সড়কের সীতাঘাট এলাকায় ঢাকাগামী সৌদি পরিবহনের একটি গাড়ির (চট্ট মেট্রো ব-১১-০৬৭৯) ধাক্কায় মো. ইলিয়াছ (৪৫) নামের একজন পথচারী নিহত হন।
নিহত ইলিয়াছ কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি এলাকার মৃত নুর আহামদের ছেলে। তিনি কাপ্তাই জেটিঘাট এলাকায় এস আলম কাউন্টারে টিকিট বিক্রেতা হিসেবে কর্মরত ছিলেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, মো. ইলিয়াছ কাপ্তাই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় সৌদি পরিবহনের গাড়িটির খোলা লকারের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে কাপ্তাই সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


