বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeসংবাদজাতীয়স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক : সেই চিকিৎসক পুনর্বহাল

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক : সেই চিকিৎসক পুনর্বহাল

প্রাইম ভিশন ডেস্ক »

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে তার দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে। ক্ষমা প্রার্থনা এবং শোকজের সন্তোষজনক জবাব দেওয়ায় তাকে ক্ষমা করে আগের পদে বহাল করা হয়েছে তাকে।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত একটি আদেশে তাকে বহাল করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময়ে হাসপাতালের আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) ও সহকারী অধ্যাপক (সার্জারী) ডা. ধনদেব চন্দ্র বর্মন ডিজির সঙ্গে তর্কে জড়ান। ওই ঘটনাকে ঔদ্ধত্বপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ উল্লেখ করে ডা. ধনদেবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং সেইসঙ্গে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
চিকিৎসক ধনদেব তার পক্ষ থেকে দেওয়া নোটিশের জবাবে তিনি তার অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্খিত আচরণ আর করবেন না বলে অঙ্গীকার করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত জবাব দাখিল করেন।

পরে তার দাখিল করা জবাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়।
হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বরাবর পাঠানো প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় মহাপরিচালকের উদারতা ও মহানুভবতায় ডা. ধনদেব চন্দ্র বর্মনকে ক্ষমা প্রদর্শন করেছেন তিনি এবং তাকে আগের কর্মস্থল ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ পদে পুনর্বহাল রাখার নির্দেশ দেন। সে অনুযায়ী তাকে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান চিঠি জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই আদেশ গতকাল থেকে কার্যকর হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়