Tuesday, June 23, 2026
spot_img
Homeচট্টগ্রামবিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল তরুণের

বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল তরুণের

প্রাইম ভিশন ডেস্ক »

ফটিকছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওয়াহিদুজ্জামান তানবির (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।রোববার (৮ মে) ২১নং খিরাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত তানবির ওই এলাকার ছিদ্দিক মাস্টার বাড়ীর তৌহিদুজ্জামানের পুত্র৷

জানা যায়, রোববার তানবির পুরাতন ঘরে ফ্যান লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তার বাবা মসজিদ হতে নামাজ পড়ে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করলে ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসালয়ে নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়