বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআনিসুল ইসলাম মাহমুদসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

আনিসুল ইসলাম মাহমুদসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের রিটার্নিং অফিসার

শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

এতে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মতিউল্লাহ নুরী, বাংলাদেশ লেবার পার্টির মো. আলাউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক ও ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং ইমাম উদ্দিন রিয়াদের মনোনয়ন অবৈধ বলে জানানো হয়। তার মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোখতার আহমদ সিদ্দিকীর মনোনয়নপত্র অপেক্ষামান তালিকায় আছে বলে জানানো হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেয়ার শেষদিন ছিল। তখন মনোনয়ন ফরম জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এরপর শেষ দিনে মনোনয়ন ফরম জমা দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোখতার আহমদ সিদ্দিকী, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক ও ব্যারিস্টার শাকিলা ফারজানা, জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মতিউল্লাহ নুরী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, বাংলাদেশ লেবার পার্টির মো. আলাউদ্দিন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ এবং অবৈধ ঘোষণা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়