Thursday, June 25, 2026
spot_img
Homeচট্টগ্রামরাউজানে যুবদল নেতা জানে আলম সিকদারকে গুলি করে হত্যা

রাউজানে যুবদল নেতা জানে আলম সিকদারকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৪) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাসার গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছে গিয়ে তাঁর বুকে পরপর দুই রাউন্ড গুলি করেন। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিট পরই তাঁর মৃত্যু হয়।

জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে তেমন সক্রিয় ছিলেন না বলে জানান দলটির একাধিক নেতা। পরিবার বলছে, তাঁর কোনো শত্রুতা ছিল না। হঠাৎ কেন তাঁকে টার্গেট করা হলো, তা তারা বুঝতে পারছেন না।

ফেইসবুকে লাইভে তাকে হাসপাতাল নেওয়ার পথে একজন জানান, তাকে কিছু দুর্বত্তরা গুলি করে পালিয়ে গেছে। তার বুকে ২টি গুলি করা হয়েছে বলে তিনি জানান।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম শহরের এভারকেয়ার বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়