প্রাইম ভিশন ডেস্ক »
রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল আন্ড কলেজের পাঁচটি ভোট কেন্দ্রে প্রথম এক ঘন্টায় ৫ দশমিক ৪২ শতাংশ ভোট পড়েছে। এখানে মোট ভোটার ১৪ হাজার ৭৪ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পাঁচজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল আন্ড কলেজের এই কেন্দ্রে চারটি পুরুষ ও একটি নারী কেন্দ্র রয়েছে।
পুরুষ ৩১ নাম্বার ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যাপক মহসিন আলম প্রথম আলোকে বলেন, ৩ হাজার ৫১২ জন ভোটার রয়েছে। প্রথম এক ঘন্টায় ভোট পড়েছে ২০৫টি।
সরেজমিনে ভোট কেন্দ্রে গিয়ে প্রথম আলোর নুরুল আমিন ও রিশাদ মাহমুদ খান দেখেছেন, প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরা রয়েছে। প্রিজাইডিং অফিসাররা তাদের কক্ষে বসে সেটা নজরদারি করছেন। সবগুলো বুথে বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা) এজেন্ট বা প্রতিনিধি রয়েছেন। তবে কয়েকটি বুথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইবরাহীম (হাতপাখা), বাংলাদেশ লেবার পার্টির মো. গোলাম আজম (আনারস), এজেন্ট দেখা যায়নি। ভোট কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। পুলিশ সদস্যদের সঙ্গে বডি -ওন ক্যামেরা রয়েছে।


