মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাকাজ দিয়েই মানুষের আস্থা ফিরিয়ে দেব: রুমিন ফারহানা

কাজ দিয়েই মানুষের আস্থা ফিরিয়ে দেব: রুমিন ফারহানা

প্রাইম ভিশন ডেস্ক »

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিজয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন, প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

স্বতন্ত্র প্রার্থী হয়ে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন রুমিন ফারহানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব পান ৮০ হাজার ৪৩৪ ভোট। প্রায় ৩৮ হাজার ভোটের ব্যবধানে জয় পাওয়াকে তিনি জনগণের ভালোবাসার প্রতিফলন বলে উলে­খ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার জার্নিটা কঠিন ছিল। কিন্তু আমার চেয়েও কঠিন জার্নি ছিল নেতাকর্মীদের। তারা বহিষ্কার হয়েছেন, অনেক কষ্ট করেছেন। আজকের এ বিজয় তাদের।’

ভোটের দিন কিছু কেন্দ্রে অনিয়মের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে তিনি জানান, প্রয়োজন হলে তিনি আইনি পদক্ষেপ নেবেন। তবে সামগ্রিকভাবে জনগণের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হয়েছে বলেও মন্তব্য করেন।

নির্বাচনি প্রতিশ্র“তি বাস্তবায়ন প্রসঙ্গে রুমিন বলেন, ‘আমি দলীয় প্রার্থী নই। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এলাকায় টিকে থাকতে হলে কাজের বিকল্প নেই। কাজ দিয়েই মানুষের আস্থা ফিরিয়ে দেব।’

হাঁস প্রতীক বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, শৈশবের স্মৃতি ও ব্যক্তিগত ভালোবাসা থেকেই এ প্রতীক নির্বাচন করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় অবসর সময়ে এখনো হাঁস-মুরগির সঙ্গে সময় কাটান বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়