মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeসংবাদজাতীয়এবার মেয়র প্রার্থী হবেন মেঘনা আলম!

এবার মেয়র প্রার্থী হবেন মেঘনা আলম!

প্রাইম ভিশন ডেস্ক »

সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে হেরে গেলেও রাজনীতির ময়দান ছাড়ছেন না দেশের আলোচিত মডেল মেঘনা আলম। ঢাকা-৮ আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচন করে ৬০৮ ভোট পান তিনি। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় হারান জামানতও। তবে থেমে নেই তার রাজনৈতিক যাত্রা। এক বিবৃতিতে তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন তিনি।

বিবৃতিতে মেঘনা বলেন, ‘এটি শেষ নয়, দীর্ঘমেয়াদি যাত্রার শুরু। ১১ বছর আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। জাতীয় রাজনীতিতে আমার অভিষেক হয়েছে ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে। এবার মেয়র নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি।’

নিজের প্রচারণা নিয়ে তিনি জানান, তার ছিল না কোনো বিলবোর্ড, বড় ক্যাম্প বা ব্যয়বহুল প্রচারণা। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত প্রচারও করেননি। মাত্র তিন দিন এলাকায় হেঁটে মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।

তার ভাষ্য, ‘এই ৬০৮ ভোট এসেছে সততা থেকে, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ থেকে। অন্যরা মাসের পর মাস প্রচারণা চালিয়েও যে স্বীকৃতি পান না, আমি তা পেয়েছি সীমিত সময় ও শূন্য খরচে। সময় ও অর্থ পেলে ৬০৮ ভোট হয়তো ৬০ হাজারেও পৌঁছাত।’

মেঘনা আরও জানান, তার দল গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে সমন্বয়ে নির্বাচনে অংশ নিলেও তিনি বিএনপির পোলিং এজেন্ট সহায়তা নেননি নিরপেক্ষ অবস্থান ধরে রাখার জন্য।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়