প্রাইম ভিশন ডেস্ক »
সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীনের সহধর্মিণী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি’র মাতা, শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব বেগম ডালিয়া নাজনীন নাছিরের ২০তম শাহাদাত বার্ষিকী বৃহস্পতিবার (৫ মার্চ)। প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে।
এ উপলক্ষ্যে মরহুমার পরিবার, আমাতুন নুর তালিমুল কুরআন মাদ্রাসা, ডালিয়া নুসরাত মেমোরিয়াল ট্রাস্ট, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন ডালিয়াকুঞ্জে বাদে যোহর খতমে কুরআন এবং বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ২০০৬ সালের এই দিনে সৌদি আরবের পবিত্র নগরী মদিনা মনোয়ারায় হযরত মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত শেষে দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দর যাওয়ার প্রাক্কালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেগম ডালিয়া নাজনীন নাছির, তাঁর বড় মেয়ে চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী নুসরাত নাজনীন নাছির, বড় বোন বেগম শামসুন্নাহার ইন্তেকাল করেন।


