সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে ঘরের নিরাপত্তায় জরুরি কিছু টিপস

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে ঘরের নিরাপত্তায় জরুরি কিছু টিপস

প্রাইম ভিশন ডেস্ক »

রমজান শেষে দুয়ারে কড়া নাড়ছে ঈদুল ফিতর। নাড়ির টানে ঢাকা ছাড়ছে মানুষ। তবে তাড়াহুড়ো করে ঘর ছাড়ার আগে কিছু ছোট ভুল বড় বিপদের কারণ হতে পারে। নিশ্চিন্তে ছুটি কাটাতে যাওয়ার আগে কতগুলো কাজ করে নেওয়া ভালো।

চলুন, জেনে নিই।
দরজা-জানালা পরীক্ষা
শুধু সদর দরজায় তালা দিলেই হবে না, ঘরের প্রতিটি জানালা ও বারান্দার গ্রিল ভালোমতো বন্ধ কি না তা দেখে নিন। এতে বৃষ্টির পানি ঢোকা বা চুরির ভয় থাকবে না।

বিদ্যুৎ ও গ্যাসের লাইন
অপ্রয়োজনীয় সব লাইট, ফ্যান ও এসি বন্ধ করুন।

টিভি, মাইক্রোওয়েভ ও চার্জারের প্লাগ খুলে রাখা নিরাপদ। সবচেয়ে জরুরি হলো রান্নাঘরের গ্যাসের চুলা ও সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করা। সামান্য অসাবধানতায় বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে।
পানির ট্যাপ বন্ধ রাখা
বাসার প্রতিটি পানির ট্যাপ ভালো করে আটকে দিন।

সম্ভব হলে পানির মেইন সুইচ বা চাবিটি বন্ধ করে যান। এতে পানি অপচয় হবে না এবং পাইপ ফেটে ঘর ভিজে যাওয়ার ঝুঁকি থাকবে না।
ফ্রিজ পরিষ্কার করা

বেশিদিন ফ্রিজে থাকলে নষ্ট হতে পারে এমন খাবার আগেভাগেই সরিয়ে ফেলুন। পচা খাবারের দুর্গন্ধে পুরো ঘর ভরে যেতে পারে। দীর্ঘদিনের ছুটি হলে ফ্রিজ পরিষ্কার করে বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ।

মূল্যবান জিনিসের নিরাপত্তা
টাকা, গয়না বা দরকারি কাগজপত্র আলমারিতে তালাবদ্ধ রাখুন অথবা নিরাপদ কোনো জায়গায় সরিয়ে নিন। যাওয়ার আগে আপনার বাসার দারোয়ান বা বিশ্বস্ত প্রতিবেশীকে জানিয়ে যান যে আপনি কতদিনের জন্য বাইরে থাকছেন।

সহজ এই প্রস্তুতিগুলো নিলে ছুটি কাটিয়ে ফেরার পর ঘর পাবেন একদম পরিপাটি এবং নিরাপদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়