বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেজব্বারের বলিখেলা ঘিরে নিরাপত্তা সমন্বয় সভা সিএমপি’র

জব্বারের বলিখেলা ঘিরে নিরাপত্তা সমন্বয় সভা সিএমপি’র

প্রাইম ভিশন ডেস্ক »

ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলিখেলা) ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরাপত্তা সমন্বয় সভা করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় সিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

সভায় বলিখেলা ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, জরুরি সেবার প্রস্তুতি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যোগ দেন।

উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়