রবিবার, মে ৩১, ২০২৬
spot_img
Homeমুল পাতাবার্সেলোনায় মেসির ক্লাব কেনার কারণ কী

বার্সেলোনায় মেসির ক্লাব কেনার কারণ কী

প্রাইম ভিশন ডেস্ক »

জন্ম আর্জেন্টিনায় হলেও লিওনেল মেসির ক্যারিয়ারের বড় অংশ হয়ে আছে বার্সেলোনা। টানা ১৭ বছর কাতালান ক্লাবের হয়ে খেলে নিজেকে প্রজন্মের সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই ক্লাবে খেলে সাতটি ব্যালন ডি’অরের পাশাপাশি অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। এবার বার্সেলোনায় ক্লাব কিনলেন এই ফরোয়ার্ড।

স্পেনের পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেয়ার পুরো মালিকানা কিনেছেন মেসি। এক বিবৃতিতে কর্নেয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ক্লাবটি বার্সেলোনাতেই অবস্থিত। এই অঞ্চলের স্থানীয় প্রতিভা বিকাশের কৌশলগত প্রচেষ্টার অংশ হিসেবে কর্নেয়ার মালিকানা কিনেছেন মেসি। ক্লাব কিনতে তারকা ফুটবলারকে কত টাকা খরচ করতে হয়েছে সে প্রসঙ্গে কিছু জানানো হয়নি ওই বিবৃতিতে।

কর্নেয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘লিওনেল মেসির আগমন আমাদের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। এর লক্ষ্য হলো ক্লাবের ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করা, ভিত্তিকে আরও শক্তিশালী করা এবং প্রতিভাবান ফুটবলার তৈরিতে বিনিয়োগ অব্যাহত রাখা। এই প্রকল্পটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে উচ্চাকাঙ্ক্ষা ও স্থায়িত্বের পাশাপাশি স্থানীয় শিকড়ের সাথে গভীর সংযোগ বজায় রাখা হবে।’

১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নেয়া স্পেনের একটি শ্রমজীবী এলাকার ছোট কিন্তু ঐতিহ্যবাহী ক্লাব। এখান থেকেই উঠে এসেছেন ডেভিড রায়া, জর্ডি আলবাদের মতো ফুটবলাররা। আলবা পরবর্তীতে বার্সেলোনাতে মেসির সতীর্থ হিসেবে খেলেছেন। বর্তমানে ইন্টার মায়ামিতেও দুজন একসঙ্গে খেলেছেন।

ক্লাবের মালিকানায় মেসির বিনিয়োগের ঘটনা এটাই প্রথম নয়। মায়ামির সতীর্থ এবং দীর্ঘ দিনের বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের পেশাদার দল দেপোর্তিভো এলএসএমের অংশীদার হয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। মায়ামির হয়ে মাঠে সক্রিয় মেসির লক্ষ্য এখন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ খেলা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়