প্রাইম ভিশন ডেস্ক »
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির মধ্যে বিয়ে নিয়ে পারিবারিকভাবে কথাবার্তা হচ্ছিল। প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। এমনকি তারা দ্রুত বিয়ে করার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন লিমনের ভাই জুবায়ের আহমেদ।
জুবায়ের আমেরিকান সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, বাংলাদেশে পরিবারের সঙ্গে কথা বলার সময় বৃষ্টিকে নিয়ে লিমন অনেক ভালো ভালো কথা বলতেন। বৃষ্টির সঙ্গে প্রেম ছিল তার। দুজন বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন।
তার ভাষ্য, লিমন পরিবারের কাছে বৃষ্টির প্রশংসা করত। সে বলত, বৃষ্টি ভালো মেয়ে, তার অনেক প্রতিভা আছে; যেমন তার গানের গলা ভালো, তেমনি রান্নাও করতে পারে।
গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল ও বৃষ্টি। তাদের সন্ধান না পেয়ে ১৭ এপ্রিল কর্তৃপক্ষকে বিষয়টি জানান এক পারিবারিক বন্ধু। পরে দুটি পৃথক নিখোঁজ ডায়েরি করে তদন্ত শুরু করে কাউন্টি শেরিফ।
পরে স্থানীয় সময় শুক্রবার সকালে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় পাওয়া যায় নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ। আর আজ শনিবার সকালে বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।
প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার বোন আর আমাদের মাঝে নেই।’


