প্রাইম ভিশন ডেস্ক »
কলেজ ছাত্র রিজওয়ান রশীদের নিজ হাতে তৈরি গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পর্যবেক্ষণ করেন এবং একপর্যায়ে নিজেই চালিয়ে দেখেন।
গো-কার্টটি চালানোর পর প্রধানমন্ত্রী রিজওয়ানসহ উদ্ভাবনী তরুণদের উৎসাহিত করেন এবং গো-কার্টটি আরও উন্নত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এসএসসি পরীক্ষার পর নিজ উদ্যোগে স্থানীয় বাজার থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে গো-কার্টটি তৈরি করেন রিজওয়ান। গো-কার্ট চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি রিজওয়ানকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান।


