মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামের বৃষ্টিতে দুর্ভোগ চরমে, ভারী বৃষ্টির শঙ্কা, নিচু এলাকার বাসায় ঢুকেছে পানি

চট্টগ্রামের বৃষ্টিতে দুর্ভোগ চরমে, ভারী বৃষ্টির শঙ্কা, নিচু এলাকার বাসায় ঢুকেছে পানি

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মহানগরে সামান্য বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বর্ষণে নগরীর বিভিন্ন নিচু এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এদিকে দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত থাকায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অফিস জানায়, কালবৈশাখী ঝড়ের কারণেই এ বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী দিনগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। এদিকে, বৃষ্টিপাতের কারণে নগরের নিচু এলাকয় তৈরি হয়েছে জলাবদ্ধতা।নগরের জিইসি মোড়, কাতালগঞ্জ এবং প্রবর্তন মোড়েও ছিল হাঁটু সমান পানি। পথচারীদের পানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে।

আজ মঙ্গলবার প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, চালক ও পথচারীরা।

স্থানীয়রা জানান, খাল-নালা ভরাট, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ময়লা-আবর্জনায় ড্রেন আটকে থাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যা থেকে স্থায়ী সমাধান সম্ভব নয়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম  জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ৯৬ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়