মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেদেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রাইম ভিশন ডেস্ক 

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ডিজেল মজুত আছে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন। ৩০ এপ্রিলের মধ্যে আসবে আরও এক লাখ ৮০ হাজার মেট্রিক টন। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘলাইন নেই। তাই সংকট শিগগিরই দূর হবে

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

সীমান্তে হত্যা ৭৫ শতাংশ কমেছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এটি পুরোপুরি শূন্যে নেমে আসুক সেটিই চাই। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় এটি সম্ভব।

হাম ইস্যুতে তিনি বলেন, এ পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। হামে অনেক শিশুর মৃত্যু ঘটছে। এমন মৃত্যু মেনে নেয়া যায় না।

ডা. জাহেদ উর রহমান বলেন, গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচার- এ সরকার কোনোভাবে সহ্য করবে না। সরকারের আরও বেশি বেশি যৌক্তিক সমালোচনা করুক গণমাধ্যম। কিন্তু কোনোভাবেই ভুল বা অপতথ্য প্রচার

বাংলাদেশে জঙ্গি আছে জানিয়ে তিনি বলেন, এতে খানিকটা ঝুঁকি তৈরি করেছে। তবে এই ঝুঁকি এমন পর্যায়ে যায়নি যে, জনগণকে ভয় পেতে হবে।

অপরদিকে আওয়ামী লীগের সময় জঙ্গি নিয়ে যে অধিক প্রচার করা হয়েছে, সেটি সত্য নয়। আবার অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল, দেশে কোনো জঙ্গি নেই, সেটিও সত্য নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়