প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘চট্টগ্রাম গিটার ক্লাব’। গত ২৪ এপ্রিল শুক্রবার নগরীর শিল্পকলা একাডেমির বিপরীতে প্রমা মিলনায়তনে ৬ মাসব্যাপী এক গিটার কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে ক্লাবটি তাদের কার্যক্রম শুরু করে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যতম সংগঠক কাজী মাজহারুল হক।
এরপর সংগঠক নাজমুল আলিম সাদেকীর সমন্বয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ গিটারিস্ট ইমরান ফারুকী ও সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস-সহ স্থানীয় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
উদ্বোধনী আলোচনা শেষে অংশগ্রহণকারীদের হাতে-কলমে গিটার প্রশিক্ষণ প্রদান করা হয়। ৬ মাসব্যাপী এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে থাকছেন প্রখ্যাত গিটারিস্ট ইমরান ফারুকী ও একরামুল হক মানিক। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গিটার প্রেমীদের একই প্লাটফর্মে নিয়ে আসা এবং গিটার ও সুর চর্চায় উৎসাহিত করতেই এই উদ্যোগ। আগ্রহী প্রশিক্ষণার্থীদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রয়োজনে ০১৭১১ ০৫০৪৮৫, ও ০১৭৭১ ৭২৫২৭০ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।


