শুক্রবার, মে ৮, ২০২৬
spot_img
Homeমুল পাতাত্বকে জেল্লা বাড়াবে ফেসপ্যাক, জেনে নিন সঠিক উপকরণ

ত্বকে জেল্লা বাড়াবে ফেসপ্যাক, জেনে নিন সঠিক উপকরণ

প্রাইম ভিশন ডেস্ক »

বয়স তো বাড়বেই। হাজার চেষ্টা করেও তাকে আটকে রাখা যাবে না। কিন্তু চেহারায় বয়সের ছাপকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া অতটাও কঠিন নয়। এর জন্য নামি ব্র্যান্ডের অ্যান্টি-এজিং ক্রিমের দরকার নেই। জটিল কোনো থেরাপিও করাতে হবে না।

এখন বাজারে নানা রকম অ্যান্টি-এজিং ক্রিম ও সিরাম পাওয়া যায়। যেসব রাসায়নিকে ভরপুর। সে কারণে ত্বকের জন্য তেমন সুরক্ষিত নয়। কিন্তু যৌবন ধরে রাখতে আবার নানা রকম থেরাপির দিকেও ঝুঁকছেন অনেকেই। এর চেয়ে ঘরেই ত্বকের যত্ন নিতে পারেন বিশেষ উপায়ে।

কারণ ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নেওয়া সম্ভব। ঘরেই বানিয়ে ফেলুন অ্যান্টি-এজিং ফেসিয়াল মাস্ক। নিয়মিত ব্যবহারে জেল্লা তো বাড়বেই, সঙ্গে চেহারায় থাকবে না কোনো বয়সের ছাপ। তবে সঠিক কিছু উপকরণ বেছে নিতে হবে।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ঘরোয়া পরিবেশে ত্বক ধরে রাখা সম্ভব—

১. পেঁপের প্যাক

মুখের চামড়া ঝুলে গেলে পেঁপের প্যাক ব্যবহার করুন। কারণ পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ উৎসেচক ত্বকের মৃত কোষ সরিয়ে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। আর মধু আর্দ্রতা বজায় রাখে। এটি ত্বককে ঝুলে পড়া থেকে রক্ষা করে। এক টুকরো পাকা পেঁপে চটকে নিয়ে তাতে এক চামচ মধু মেশান। এরপর মুখে ও গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. ডিম-দইয়ের ফেসপ্যাক

শুষ্ক ত্বকের জন্য ডিম ও টকদই ব্যবহার করুন। একটি বড় পাত্রে একটি ডিমের কুসুম, এক চামচ টকদই, এক চামচ মধু এবং এক চামচ আমন্ড অয়েল একসঙ্গে নিয়ে ভালো করে নাড়তে থাকুন। এবার মিশ্রণ গাঢ় হয়ে এলে মুখে লাগিয়ে অন্তত ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

৩. গ্রিন টি ও বেসনের প্যাক

বলিরেখার জন্য গ্রিন টি ও বেসন প্যক ব্যবহার করুন। এটি ট্যান প্রতিরোধে উপযোগী। কারণ এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা বলিরেখা থেকে ত্বককে বাঁচাবে। কোনো অবস্থাতেই বার্ধক্যের ছাপ পড়তে দেবে না। এক কাপ গ্রিন টি বানিয়ে ঠান্ডা করে তাতে সামান্য বেসন ও এক চিমটি হলুদ মেশান। এটি মেখে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৪. মসুর ডাল ও গাজরের প্যাক

তৈলাক্ত ত্বকের জন্য মসুর ডাল ও গাজরের প্যাক ব্যবহার করতে পারেন। গাজর ভালো করে সেদ্ধ করে, চটকে তার পেস্ট বানিয়ে ফেলুন। এবার পেস্ট করা গাজরের সঙ্গে এক চামচ মসুর ডাল বাটা ও এক চামচ মধু মিশিয়ে দিন। এই মিশ্রণ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এরপর মুখ ধুয়ে ত্বকে লাগিয়ে মিনিট দশেক রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়