মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেভাইরাস দিয়ে মোবাইল নিয়ন্ত্রণে নিয়ে ব্যাংক ও বিকাশ থেকে টাকা আত্মসাৎ

ভাইরাস দিয়ে মোবাইল নিয়ন্ত্রণে নিয়ে ব্যাংক ও বিকাশ থেকে টাকা আত্মসাৎ

প্রাইম ভিশন ডেস্ক »

নগরীর বাকলিয়া এলাকার সুলতান নাসির আলম (৪৭) নামের এক ব্যাক্তির মোবাইল ফোনে ম্যালওয়্যার (ভাইরাস) আক্রমনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার ঘটনায় সাইবার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনায় আজ সোমবার (১১ মে) সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মো. মিজানুর রহমান মামলাটি আমলে নিয়ে পুলিশের এন্টি টেররিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

বাদী পক্ষের এডভোকেট কে এম শান্তনু চৌধুরী পূর্বকোণ অনলাইনকে জানান, গত ৫ মে বাকলিয়া এলাকার বাসিন্দা সুলতান নাসির আলম (৪৭) এর মোবাইল ফোনে একটি অজ্ঞাত লিংক আসে। তিনি সরল বিশ্বাসে ওই লিংকে ক্লিক করলে ‘AYODATE’ নামের একটি ম্যালওয়্যার অ্যাপ তার ফোনে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায়। এর মাধ্যমে হ্যাকার চক্র তার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরবর্তীতে বাদীর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চকবাজার শাখার হিসাব থেকে দফায় দফায় ২ লাখ ৮৬ হাজার ৫০ টাকা এবং তার বিকাশ একাউন্ট থেকে লোন গ্রহণসহ মোট ৬২ হাজার ৬০০ টাকা ডিজিটাল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়।

তিনি আরও জানান, এসব টাকাগুলো মো. রকিবুল খাঁ নামের এক ব্যক্তির পূবালী ব্যাংক হিসাবসহ কয়েকটি বিকাশ নম্বরে ট্রান্সফার করা হয়। ভুক্তভোগী বাদী সুলতান নাসির আলম বাদি হয়ে সাইবার সুরক্ষা আইনে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে এই নালিশী মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা হ্যাকার ও সংশ্লিষ্ট প্রতারক চক্রকে আসামি করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়