মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img
Homeমুল পাতাভাড়া বাসা থেকে গৃহবধূ ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ভাড়া বাসা থেকে গৃহবধূ ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার পূর্ব ফাতের ঘোনা এলাকায় এক গৃহবধূ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (১১মে) রাতে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।

গৃহবধু ফারজানা (২০) চট্টগ্রামের ফটিকছড়ির বাবু নগর এলাকার এজাহার মিয়ার মেয়ে এবং বাশঁখালী এলাকার ইমনের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের লাইট হাউজ পূর্ব ফাতের ঘোনা মইন উদ্দিনের ভাড়া বাসায় থাকতো।

ফারজানার মা নাছিমা আক্তার বলেন, ফারজানা বোনের কাছ থেকে ১০হাজার টাকা ধার করে তার স্বামীকে দেয়। এই বিষয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে মনমালিন্য চলার মাঝে হঠাৎ কথাকাটি হয় ফারজানার স্বামীর সাথে। পরে রাত ৮টায় ফারজানার ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনা স্থলে যাই। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গৃহবধূ ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। ময়না তদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। তবে, ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়