Homeএই মুহুর্তেচট্টগ্রামে বাড়ছে অবৈধ সিগারেটের বাজার, সরকার বড় রাজস্ব হারাচ্ছে সরকার

চট্টগ্রামে বাড়ছে অবৈধ সিগারেটের বাজার, সরকার বড় রাজস্ব হারাচ্ছে সরকার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিয়ন্ত্রিত বিদেশি ’মন্ড ব্র্যান্ড’-এর সিগারেট এবং নিষিদ্ধ পাকিস্তানের ’গৌরি ক্রিম’ ধরা পড়ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যাত্রীর লাগেজে আসছে এসব নিষিদ্ধ পণ্য। ইমিগ্রেশন শেষ করে লাগেজ স্ক্যানিংয়ে সেটি ধরা পড়ছে কাস্টমস কর্মকর্তাদের হাতে। চট্টগ্রামে অবৈধ সিগারেটের বাজার বাড়ছে। খুচরা ও পাইকারি দোকানে সব জায়গায় মিলে এসব অবৈধ সিগারেট। বছরে ১০ থেকে ১৫ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার‌। তারপরও তেমন অভিযান নেই বললেই চলে।

দেশের বাজারে মন্ড ব্র্যান্ডের সিগারেট এক কার্টন ১৭০০ টাকা। প্রতি প্যাকেট ১৭০ টাকার বেশি।
মধ্যপ্রাচ্যের দেশে মন্ডসহ বিদেশি সিগারেটের দাম অনেক কম। মন্ড একটি আন্তর্জাতিক ব্র্যান্ড যার মূল উৎপাদনকারী প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গুলবাহার টোব্যাকো ইন্টারন্যাশনাল।

দুবাই বা আবুধাবির খুচরা দোকানে এক কার্টন ১৩০০ টাকা। আর বিমানবন্দরের ডিউটি-ফ্রি শপে অফারে ১০০০ টাকায় পাওয়া যায়। ফলে প্রতি কার্টনে ৭০০ টাকার বিশাল মুনাফার লোভেই বিমানবন্দর দিয়ে চোরাচালানের মাধ্যমে সিগারেট নিয়ে আসছেন যাত্রীরা।

আগে যত সিগারেট বিমানবন্দরে আটক হয়েছে তার বেশিরভাগই মন্ড ব্র্যান্ডের সিগারেট। মন্ড ব্র্যান্ডের সিগারেটই কেন আসছে দেশে? উত্তরে চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত কাস্টমসের সহকারী কমিশনার শুভ্রদেব মন্ডল জানিয়েছেন, দেশে এ ব্র্যান্ডের সিগারেটের ডিমান্ড খুব বেশি। আর আকারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশ স্লিম। এক কার্টনে বেশি পরিমাণ আনা যায়।’

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসে নতুন টিম যোগদানের পর থেকেই বেশি পরিমাণ অবৈধ সিগারেট ধরা পড়ছে। শুধু মে মাসের ১৪ দিনে মন্ড ব্র্যান্ডের সিগারেট আটক হয়েছে ৫ হাজার ২৫২ কার্টন। এরমধ্যে গত দুদিনে আটক হয়েছে ১ হাজার ৪৩৪ কার্টন।

এ ব্র্যান্ডের সিগারেট শর্তসাপেক্ষে আমদানিযোগ্য। উচ্চ শুল্কের। ১০০ টাকা মূল্যের সিগারেট আমদানিতে ৫৯৬ টাকা শুল্ককর পরিশোধ করতে হয়। দেশের সিগারেট আমদানিতে প্রথমে বিএসটিআই অনুমোদন লাগে। প্যাকেটের গায়ে সতর্কীকরণ স্লোগান বাংলায় লেখা না থাকলে আমদানি করা যায় না। তাছাড়া এসব সিগারেট বৈধ আমদানির ঘোষণা দেয়নি কোনো যাত্রী।

বুধ-বৃহস্পতিবার দুদিনে সাতজন যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৩৪ কার্টনে ২ লাখ ৮৬ হাজার ৮০০ শলাকা মন্ড ব্র্যান্ডের সিগারেট আটক হয়েছে। সেগুলোর বাজারমূল্য ২৪ লাখ ৩৬ হাজার টাকা। অপরদিকে রঙ ফর্সাকারী পাকিস্তানের গৌরি ক্রিম বাংলাদেশে আমদানি নিষিদ্ধ। সেই ক্রিম দুদিনে আটক হয়েছে ৭০০ পিস। বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

বুধবার চকরিয়ার সেলিম উল্লাহ, হাতিয়ার মো. রায়হান উদ্দিন ও পটিয়ার মো. মনসুরুল আলমের কাছ থেকে মন্ড সিগারেট, গৌরি ক্রিম জব্দ করা হয়।

তাদের সবাই দুবাই মাসকাট শারজাহ থেকে ফ্লাইটে চট্টগ্রামে আসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়