রবিবার, মে ২৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআমিরুল হকের নেতৃত্বে পূর্ণ প্যানেলে বিজয়ী ইউনাইটেড বিজনেস ফোরাম

আমিরুল হকের নেতৃত্বে পূর্ণ প্যানেলে বিজয়ী ইউনাইটেড বিজনেস ফোরাম

 

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’। যার নেতৃত্বে রয়েছেন প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক। জমজমাট ভোটে এই প্যানেলের ২৪ পরিচালকই জিতেছেন। এই ২৪ পরিচালকের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হবেন আগামীকাল রবিবার। এই কমিটি দুই বছরের জন্যে ঐতিহ্যবাহী চট্টগ্রাম চেম্বারকে নেতৃত্ব দেবেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের হিসাবে নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬ হাজার ৭৮০ জন। যার মধ্যে ভোট পড়েছে ২ হাজার ৭২৫। ভোট গ্রহণের হার প্রায় ৪০ শতাংশ।
২০১৩ সালে চট্টগ্রাম চেম্বারে সর্বশেষ নির্বাচন হয়েছিল। এরপর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক এবং কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হচ্ছিল। একযুগ পর সরাসরি ভোট হলো শনিবার।
আমিরুল হক বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান সভাপতি।
সহজ জয় পেয়ে আমিরুল হক বললেন, ‘এই বিজয় তৃণমুল ভোটারদের যারা এতদিন নিজের ভোটাধিকারের অপেক্ষায় ছিলেন। আশা করছি চট্টগ্রাম চেম্বারের ঐতিহ্য, সুনাম এবং জাতীয়ভাবে প্রতিনিধিত্ব আবারও ফিরবে।’
অর্ডিনারি গ্রুপ থেকে ১২ জন নির্বাচিত পরিচালক হলেন, রাজা করপোরেশনের কামাল মোস্তফা চৌধুরী, ফাল্গুনী ট্রেডার্স লিমিটেডের এ এস এম ইসমাইল খান, চুমকি অ্যাপারেলস লিমিটেডের আবু হায়দার চৌধুরী, রাইজিং কম্পিউটার্সের মো. আমজাদ হোসেন চৌধুরী, ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের মো. নাসির উদ্দিন চৌধুরী, টার্নিং পয়েন্টের আসাদ ইফতেখার, ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেডের আমান উল্লা আল ছগির, দি ফোর হুইলার্সের মোহাম্মদ হাবিবুর রহমান, প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেডের মো. গোলাম সরওয়ার, নিউ কর্ণফুলী ট্রেডিংয়ের মোহাম্মদ শফিউল আলম, জেএসএন এন্টারপ্রাইজ লিমিটেডের মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, স্ট্যান্ডার্ড লজিস্টিক্সের শহীদুল আলম।
অ্যাসোসিয়েট গ্রুপ থেকে নির্বাচিত ৬ পরিচালক হলেন, জার ট্রেডের মো. জাহিদুল হাসান, স্বদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজের মো. নূরুল ইসলাম, জেকো এন্টারপ্রাইজের মো. সেলিম নূর, সাহির ট্রেডারের সরোয়ার আলম খান, মনোয়ারা ট্রেডিংয়ের মশিউল আলম স্বপন এবং মার্স মেরিটাইম সার্ভিসের মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ।
ট্রেড গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন পরিচালক হলেন, রোকনুর করপোরেশনের আমিরুল হক, পিএইচপি মোটরস লিমিটেডের মোহাম্মদ আকতার পারভেজ, চট্টগ্রাম ট্রেড এজেন্সির এস এম সাইফুল আলম।
টাউন অ্যাসোসিয়েশন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন পরিচালক হলেন, পাবলিক ইলেকট্রিকের আফসার হাসান চৌধুরী, এম এন্টারপ্রাইজের মোহাম্মদ মনির উদ্দিন, অরকিড ট্রেডিংয়ের মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ।

একটি পক্ষ নির্বাচন বর্জন করার পরও চট্টগ্রাম চেম্বারে স্বতন্ত্র প্রার্থীসহ ইউইনাটেড বিজনেস ফোরামের বিপুলসংখ্যক প্রার্থী ছিল। দিনভর উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়