সোমবার, মে ২৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেরাজা বাহাদুরের দাম কতো ?

রাজা বাহাদুরের দাম কতো ?

প্রাইম ভিশন ডেস্ক »

জমে উঠেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন গরু ও ছাগলের হাট। চলছে গরু ও ছাগল বিকিনিকি। উপজেলায় প্রায় ৫০টি হাটে ইতিমধ্যে কয়েকটি হাটে গরু বিক্রয় শুরু হয়েছে। শুক্রবার দাউদকান্দি উপজেলার চক্রতলা বাজারে কুমিল্লার রাজা বাহাদুর নামে এক গরুর দাম চাওয়া হয় ১০ লাখ।

গতকাল শনিবার থেকে উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে চলছে গরু বিকিনিকি। এছাড়াও শ্রী রায়ের চর বাজার ও হয়েছে গরু বিকিনিকি।

দাউদকান্দি উপজেলার সর্ববৃহৎ গরুর হাট হচ্ছে ইলিয়টগঞ্জ। এ বাজারে শনিবার থেকে বৃহস্পতিবার ঈদের দিন সকাল পর্যন্ত চলবে গরু বিকিনিকি।

এছাড়াও দাউদকান্দি উপজেলার মধ্যে অন্যতম বাজার গৌরীপুর বাজার। এ বাজার শুরু হচ্ছে আজ রবিবার। এখানে গরু, ছাগল বেচাকেনা হবে বুধবার পর্যন্ত।

কাল সোমবার থেকে পৌর সদরের আর্মি মাঠ ও কেডিসি মাঠে গরুর বাজার শুরু হবে। এছাড়াও মলয় বাজার, চক্রতলা বাজার, নৈয়ার বাজার, সুন্দলপুর বাজারসহ অস্থায়ী হাটগুলোতে বিকিনিকি করার প্রস্তুতি চলছে।

গৌরীপুর বাজার পৌর সদরে ছাড়া অন্য কোনো বাজারে এখনো কোনো গরু বেচাকেনা জমে ওঠেনি।

শনিবার ইলিয়টগঞ্জ ও চক্রতলা বাজারে গিয়ে দেখা গেছে, বিশেষ করে ছোট ও মাঝারি গরুর চাহিদা অনেক বেশি। বড় গরু তুলনামূলকভাবে অনেক কম। বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতা থাকলেও এখনো ঈদের কয়েক দিন বাকি থাকায় গরুর দাম বেশি। এ কারণে বাজারে যে হারে গরু বিক্রি হওয়ার কথা তেমন হয়নি।তবে দুই একদিন পর বেচাকেনা বাড়বে বলে জানান ব্যাপারীরা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়