শনিবার, মে ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআদ-দ্বীন হাসপাতালে রুটির কারখানার সন্ধান পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে রুটির কারখানার সন্ধান পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে রুটির কারখানার সন্ধান পাওয়া গেছে। শনিবার (৩০ মে) বিকালে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বেকারি পাওয়া গেছে। দুই ইলেকট্রিক ওভেন দিয়ে চলে। ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে। বিষয়টা শক্তভাবে দেখা হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলা হয়েছে। তারাও বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন।

এছাড়া তদন্ত কমিটির সদস্য তিন জন বাড়ানো হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি জানান, আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়