প্রাইম ভিশন ডেস্ক »
রাঙামাটিতে সাজেদুল হক নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ জুন) রাতে জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনির ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এএসআই সাজেদুল হক রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


