Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেহাম আক্রান্ত ২০০ পরিবারে ১০ হাজার টাকা করে দিল রেড ক্রিসেন্ট

হাম আক্রান্ত ২০০ পরিবারে ১০ হাজার টাকা করে দিল রেড ক্রিসেন্ট

প্রাইম ভিশন ডেস্ক »

দেশে মানবিক বিপর্যয় ও দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের বাস্তবায়নে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত রোগী ও স্বাস্থ্যকর্মীদের মাঝে হাইজিন কিট বিতরণ এবং হাম আক্রান্ত ২০০ পরিবারে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিটি পরিবারকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, রেড ক্রিসেন্ট দেশের প্রতিটি দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ে সর্বদা সম্মুখ সারিতে থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে।

হামে আক্রান্ত রোগী ও তাদের পরিবারের জন্য এই সহায়তা কার্যক্রম মানবিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্টের মূল শক্তি ও অঙ্গীকার।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছেন। ভবিষ্যতেও তারা আরও সুদূরপ্রসারী উদ্যোগের মাধ্যমে মানবকল্যাণে নিজেদের নিয়োজিত রাখবে বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্য এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়