বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামবান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৮

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৮

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের থানচির জীবননগরে পর্যটকবাহী এক্সনোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৮ জন আহত হয়েছেন। হতাহতরা ঢাকা বুয়েট নিরাপত্তা শাখার কর্মচারী।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, থানচি উপজেলার জীবননগর ঢালুতে পর্যটকবাহী একটি কালো রঙের এক্সনোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ পর্যটকের মৃত্যু হয়। এ সময় আরও ৮ জন আহত হন।

নিহতদের নাম নিশ্চিত হওয়া যায়নি।  আহত পাঁচজনকে থানচি এবং বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করছেন বিজিবি ও স্থানীয়রা।

আহত পর্যটক মো. ওয়াহিদ বলেন, আমরা বুয়েট নিরাপত্তা শাখার কর্মচারী। ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলাম। থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। গাড়িতে আমরা চালকসহ ১০ জন ছিলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে দুজন  মারা গেছেন। আটজন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়