জাঁকজমকভাবে সম্পন্ন হলো বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচন ২০২৬। নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামেলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সেলিম উদ্দিন।
আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএসবিআরএ নির্বাচনে জয়ী হওয়া অপর প্রাথীরা হলেন, ভাইস প্রেসিডেন্ট গাজী মোকাররম আলী চৌধুরী ও মো. নূর উদ্দিন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এস এম নুরুন নবী, ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদি, হোসাইনুল আরেফিন, একেএম সাইফুল্লাহ শাহেদ।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএসবিআরএ নির্বাচন ২০২৬ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী। এসময় তিনি বলেন, বিএসবিআরএ এর ৮৫ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭১টি। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিএসবিআরএ নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত মোহাম্মদ মহসিন বলেন, একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন দায় ও দায়িত্ব অনেক বেশি বাড়িয়ে দেয়। আমি আশাবাদি নির্বাচিত এই কমিটি আগামীতে বাংলাদেশ শিপ ব্রেকিং ইয়ার্ডের জন্য সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করতে পারবে।


