Wednesday, July 8, 2026
spot_img
Homeএই মুহুর্তেমেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

প্রাইম ভিশন ডেস্ক »

ম্যাচের শুরুতে মিসরের গোল। স্তব্ধ আকাশি-সাদায় ছেয়ে যাওয়া গ্যালারি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার জালে দ্বিতীয় গোল করে যেন ম্যাচের সমাপ্তি লিখে ফেলেছিল ফারাওরা। কিন্তু মেসিদের কামব্যাকের গল্প তখনো শুরু হয়নি। ক্রিস্টিয়ান রোমেরোর গোলে ৭৯ মিনিটে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। ৮৩ মিনিটে মেসির সমতাসূচক গোলের পর যোগ করা সময়ে কামব্যাকের দুর্দান্ত গল্পের সমাপ্তি টেনে ৩-২ গোলের জয়ে তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। নিশ্চিত করেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল।

মঙ্গলবার আটলান্টা স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে এমি মার্টিনেজকে ফাঁকে দিয়ে আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে দেয় মিসর। বক্সের বাহির থেকে দেওয়া ক্রসে দারুণ এক হেড করেন ডিফেন্ডার ইয়াসের ইব্রাহিম। প্রথমার্ধে ওই গোল শোধ করতে মরিয়া কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা বাড়াতেই কাউন্টারে অ্যাটাকে গোল হজম করে স্কালোনির দল। কিন্তু মিসরের দুর্দান্ত ওই কাউন্টার অ্যাটাকের গোলটি বিতর্কিত ফাউলের সিদ্ধান্তে বাতিল হয়।

ওই গোল বাতিল হলেও ৬৭ মিনিটে মিসরের কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া গোলে আর বাঁশি বাজাতে পারেননি রেফারি। নিজেদের অর্থ থেকে বল টেনে আর্জেন্টিনার অর্ধে ঢুকে পড়েন মিসরের হাইসেম হাসান। বক্সে ফাঁকায় পাওয়া মোস্তাফা জিকোকে বল বাড়ালে জালে পাঠান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়