Thursday, July 9, 2026
spot_img
Homeমুল পাতাউখিয়ায় কোটি টাকার ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

উখিয়ায় কোটি টাকার ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার ইয়াবাসহ শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি বলে র‍্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।

৬ জুলাই র‍্যাব-১৫ (সিপিসি-২, হোয়াইক্যং) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় মাদককারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় রেশমীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ঘরের ভেতরে থাকা একটি প্লাস্টিকের ড্রাম থেকে এক লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার শাকিলা শারমিন রেশমী রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং স্থানীয় শিল্পী মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রেশমী মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় রেশমী এবং পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার নারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়