Thursday, July 9, 2026
spot_img
Homeমুল পাতাআর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো

আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো

প্রাইম ভিশন ডেস্ক »

বিশ্বমঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিশর।

তবে আর্জেন্টিনার এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়েও এখন বড় আলোচনার জায়গা হয়ে দাঁড়িয়েছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার-এর কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং ভিএআর-এর রহস্যজনক ভূমিকা।

মিশরের একটি গোল বাতিল এবং পেনাল্টি বঞ্চিত হওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। মিশর কোচ হোসাম হাসানের পর এ নিয়ে এবার ফিফা ও রেফারির বিরুদ্ধে মুখ খুলেছেন হোসে মরিনহো, অ্যালান শিয়েরার ও গ্যারি ক্যাসপারভের মতো কিংবদন্তিরা।

রিয়াল মাদ্রিদ ও চেলসির সাবেক কিংবদন্তি কোচ জোসে মরিনিয়ো রেফারি ও ভিএআর-এর এই ভূমিকাকে সরাসরি ‘দিনের আলোয় ডাকাতি’ বলে আখ্যা দিয়েছেন।

তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, ‘যখন আপনি এই আর্জেন্টিনা দলটির বিপক্ষে খেলবেন, তখন ২-০ গোলে এগিয়ে থাকাও যথেষ্ট নয়। কারণ, আপনি মাঠে শুধু ১১ জন খেলোয়াড়ের বিরুদ্ধে খেলছেন না। আপনি খেলছেন রেফারির বাঁশির বিরুদ্ধে, আপনি খেলছেন ভিএআর রুমের বিরুদ্ধে, এমনকি আপনি খেলছেন এই টুর্নামেন্টের পুরো পাতানো চিত্রনাট্যের বিরুদ্ধে!’

রেফারিং নিয়ে বিশ্বখ্যাত দাবাড়ু ও রাজনৈতিক বিশ্লেষক গ্যারি ক্যাসপারভ ফিফাকে ধুয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মিশরের দুর্দান্ত একটি গোল বাতিল করা হলো অনেক দূরের এক ফাউলের অজুহাতে। অথচ কয়েক মিনিট পর ঠিক একই রকম পরিস্থিতিতে আর্জেন্টিনার গোল বাতিল করা হলো না!’

ক্যাসপারভ সরাসরি ফিফাকে একটি ‘দুর্নীতিগ্রস্ত তামাশা’ বলে অভিহিত করেন, যারা তাদের বড় তারকাদের সুবিধা পাইয়ে দিতে ব্যস্ত।

ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি স্ট্রাইকার অ্যালান শিয়েরারও ভিএআর-এর এই দ্বিচারিতার সমালোচনা করে ‘এক্স’-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘হয় দুটোই ফাউল, না হলে একটাও ফাউল নয়। কিন্তু তারা (ফিফা) তো আমাদের বলেছিল যে তারা ম্যাচের ভেতর নতুন করে রেফারিং করবে না!’

সাবেক আর্সেনাল তারকা ইয়ান রাইটও মিশরের এই ক্ষোভকে সম্পূর্ণ যৌক্তিক বলে সমর্থন জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়