Thursday, July 16, 2026
spot_img
Homeএই মুহুর্তেপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিল চট্টগ্রাম চেম্বার

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিল চট্টগ্রাম চেম্বার

বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার। আজ বুধবার জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক এই চেক দেন।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে।

মানবিক এই সহায়তার জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বললেন, দেশের সংকটের সময়ে ব্যবসায়ী সমাজের এমন এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, অনুদান গ্রহণের সময় প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার শুরু থেকেই তৎপর রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও সামাজিক সংগঠনের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলার শক্তিকে আরও সুসংহত করবে।

প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করে বললেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে আবারও সচল করতে এবং ব্যবসায়ীদের সহায়তায় সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

চেক হস্তান্তরকালে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তার ভাষ্য, দেশের যেকোনো সংকটে চট্টগ্রাম চেম্বার সর্বদা প্রধানমন্ত্রীর পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়