Thursday, July 16, 2026
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামে গ্যারেজ কর্মচারীকে ‘পিটিয়ে হত্যা’

চট্টগ্রামে গ্যারেজ কর্মচারীকে ‘পিটিয়ে হত্যা’

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক তরুণকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর মনসুরাবাদ এলাকার একটি গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ সিদ্দিকের বাড়ি মনসুরাবাদ এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি শাহীনুর আলম।

ওসি শাহীনুর জানান, যে গ্যারেজ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সিদ্দিক সেটার কর্মচারী ছিলেন। সেখানে স্থানীয় এক তরুণ নিয়মিত আড্ডা দিতেন। গ্যারেজের একটি ব্যাটারি চুরি হওয়া নিয়ে তাকে সন্দেহ করেন সিদ্দিক। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই তরুণসহ কয়েকজন তাকে মারধর করেন। অণ্ডকোষে আঘাত লেগে তার মৃত্যু হয়। রাতে গ্যারেজে লাশ ফেলে যায় তারা।

সকালে লাশ উদ্ধারের পর জড়িত সন্দেহে এক তরুণকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

পিটিয়ে হত্যা
হত্যা
চট্টগ্রাম
আটক
শেয়ার করুন:

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়