Homeএই মুহুর্তেভিসা প্রতারক থেকে সতর্ক থাকার বার্তা ভারতীয় দূতাবাসের

ভিসা প্রতারক থেকে সতর্ক থাকার বার্তা ভারতীয় দূতাবাসের

প্রাইম ভিশন ডেস্ক

অর্থের বিনিময়ে দ্রুত ভারতীয় ভিসা কিংবা নানা ধরণের কনস্যুলার পরিষেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে একটি প্রতারকচক্র। এমন অভিযোগের ভিত্তিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন।

আজ বৃহস্পতিবার এক জরুরি গণবিজ্ঞপ্তিতে ভারতীয় হাই কমিশন জানায়, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেইল এবং সামাজিক মাধ্যমে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য সেবা দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে।

এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে হাই কমিশন জানিয়েছে, ভারতীয় হাই কমিশনের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদান বা অর্থ দাবি করার উদ্দেশ্যে কারও সঙ্গে সরাসরি যোগাযোগ করেন না। ভারতীয় সকল ধরণের ভিসা আবেদন নির্ধারিত আইনি ও দাপ্তরিক কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করে প্রক্রিয়া করা হয়ে থাকে।

প্রতারণার হাত থেকে বাঁচতে হাই কমিশন জনসাধারণের প্রতি বেশ কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছে। প্রথমত, হাই কমিশনের কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে বা ভিসার আশ্বাস দিলে কোনোভাবেই অর্থ প্রদান না করা। দ্বিতীয়ত, তথ্য সুরক্ষায় সচেতনতা থাকা। অর্থাৎ, কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক সংবেদনশীল তথ্য কারও সঙ্গে শেয়ার না করা।

এ ছাড়া প্রতারণামূলক কোনো ফোনকল, মেসেজ বা প্রস্তাব পেলে তাৎক্ষণিকভাবে কলারের ফোন নম্বর, মেসেজের স্ক্রিনশট ও প্রয়োজনীয় তথ্যসহ visa.dhaka@mea.gov.in ইমেইলে জানানোর আহ্বান জানিয়েছে হাই কমিশন।

বিজ্ঞপ্তিতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতি ও হয়রানি এড়াতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বাড়ানো এবং অননুমোদিত ব্যক্তির সঙ্গে লেনদেন থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়