Homeএই মুহুর্তেচট্টগ্রামে বাইক-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের, একজন গুরুতর আহত

চট্টগ্রামে বাইক-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের, একজন গুরুতর আহত

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রামের পতেঙ্গায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- শাহিন (২২) ও ইমন (২২)। আহতের নাম আনিক (২১)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে পতেঙ্গা থানার কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর তিনজনকে রাত সাড়ে ১০টায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহিন ও ইমনকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনের বাবার নাম আবু সিদ্দিক। তাদের বাড়ি পতেঙ্গার স্টিল মিল এলাকার র‌্যাব-৭ গলিতে। তবে নিহত ইমনের বাবার নাম-পরিচয় জানা যায় নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহত দুইজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়