প্রাইম ভিশন ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরে আন্তরিকতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
আজ রোববার বেলা ৩টার দিকে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিঅ্যান্ডবি মাঠে হেলিকপ্টারে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় যান তিনি।
মাদ্রাসায় পৌঁছালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, তাঁর ছেলে ও কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমিরকে বুকে জড়িয়ে ধরেন। এ সময় দুজনের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
বাবুনগরে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে হেফাজতের যে শীর্ষ নেতারা থাকছেনবাবুনগরে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে হেফাজতের যে শীর্ষ নেতারা থাকছেন
সাক্ষাতে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে দেশের সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সাক্ষাৎকে ঘিরে স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে।


