Homeমুল পাতাচবিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এডুকেশন এক্সপো

চবিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এডুকেশন এক্সপো

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্কলারশিপ ও বৈশ্বিক ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রদানের লক্ষ্যে চাকসু ও এডুম্যাক্স কনসালট্যান্সির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০২৬’।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে এ এক্সপোর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান।

চাকসু সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এই এক্সপোতে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং অভিজ্ঞ শিক্ষা ও ক্যারিয়ার কনসালট্যান্টদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় ও পরামর্শ গ্রহণের সুযোগ রয়েছে। এতে বিভিন্ন দেশের উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ১৪টি বুথ রাখা হয়েছে।

শিক্ষার্থীরা পছন্দের স্কলারশিপ সম্পর্কে জানার পাশাপাশি ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিংয়ের সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া, ভিসা প্রসিডিউর, বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রোফাইল অ্যাসেসমেন্ট, ফান্ড সিকিউরিটি এবং উচ্চশিক্ষার প্রস্তুতি ও আবেদনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এ ছাড়া ৩০০-এর বেশি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে IELTS পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। চাকসুর দাবি, দুই দিনব্যাপী এ আয়োজনে এখন পর্যন্ত ১১০০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের জন্য এমন একটি নৈসর্গিক পরিবেশ চাই, যেখানে তারা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে। আমাদের শিক্ষার্থীরা যাতে গুণগত মান অর্জনের জন্য বিদেশে যেতে পারে এবং পরে দেশের কল্যাণে ফিরে আসে। এ আয়োজনের জন্য চাকসুসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়