Homeচট্টগ্রামজনবান্ধব পুলিশিং আরও জোরদার করতে হবে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

জনবান্ধব পুলিশিং আরও জোরদার করতে হবে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

প্রাইম ভিশন ডেস্ক

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের  ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় কুমিল্লা জেলা পুলিশের অফিসার-ফোর্স ও সিভিল স্টাফগণ তাদের পেশাগত সমস্যা, কর্মক্ষেত্রের বিভিন্ন প্রতিবন্ধকতা এবং কল্যাণসংক্রান্ত বিষয়াদি ডিআইজি মহোদয়ের নিকট উপস্থাপন করেন। তিনি উপস্থাপিত বিষয়সমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যৌক্তিক সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

ডিআইজি মহোদয় জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার লক্ষ্যে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডিসিপ্লিন, রুলস-রেগুলেশন্স ও ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, অনাকাঙ্ক্ষিত আচরণ পরিহার এবং নৈতিকতা, সদাচরণ ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভায় কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়