Homeমুল পাতাবন্দর ও কাস্টমসের সমস্যা সবাই মিলে সমাধান করব: আমিরুল হক

বন্দর ও কাস্টমসের সমস্যা সবাই মিলে সমাধান করব: আমিরুল হক

প্রাইম ভিশন ডেস্ক

বন্দর ও কাস্টমসে যেসব সমস্যা আছে সেগুলো সবাই মিলে সমাধান করবেন বলে জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

সম্প্রতি বন্দর ভবনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সভার পর প্রতিক্রিয়া জানতে চাইলে চেম্বার সভাপতি একথা বলেন।

আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, অতিসত্বরই এ সমস্যাগুলোর সমাধান করা হবে। আমরা একের পর এক সভা করতে থাকব, যেকোনো সমস্যা থাকলে।
সব পক্ষ মিলে কথা হয়েছে। খুব আন্তরিকতার সঙ্গে সভা হয়েছে।
তিনি বলেন, কাস্টমসে ডকুমেন্টেশনের সমস্যা আছে, ১০ হাজার কনটেইনার নিলামের পণ্য আছে, খালি কনটেইনার বন্দরের বাইরে যাওয়ার জন্য কথা হয়েছে। আইসিটির নীতিমালা পরিবর্তন করা হয়েছে। বলা হয়েছে আইসিটি যে কেউ করতে পারবে। খুব তাড়াতাড়ি পারমিশন দেবে। পেপারলেস ডকুমেন্টেশন করা হবে।

আগে সমন্বয়ের সমস্যা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি বিগত কোনো সমস্যা নিয়ে কথা বলতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, কীভাবে বন্ডের জায়গা থেকে এক্সপোর্ট আইসিডি করা যায়। বন্দরের বাইরে গিয়ে কীভাবে সার্ভিসটা দেওয়া যায়। এটা করবো বলে আমরা প্রত্যয়ী।

কনটেইনার গায়েব হওয়া সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এমন কোনো বিষয়ে কথা বলতে চাই না যেটা এখনো প্রমাণিত না। বন্দরে চুরি হয়, তারা কমিটি করছে। তারা আমাদের কমিট করেছে, সামনে আর কোনো দিন এসব হবে না।

আইসিটি, এক্সপোর্ট বন্ড, খালি কনটেইনার বের করা ও নিলামের সিদ্ধান্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সভায় তাৎক্ষণিক দিয়েছেন বলে জানান শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের সভাপতি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়