প্রাইম ভিশন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালনে ১৫ আগস্ট সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার (১৫ আগস্ট) সারাদেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হবে এবং ঢাকায় হবে বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান। খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ছিলেন।


