Homeএই মুহুর্তেবেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের সুবিধপ্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে আবেদন iBAS++ এর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের এই অর্থ পরিশোধে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করেছে সরকার। দীর্ঘ ৪ বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়ার জট কাটাতে দেশের ৬৪ জেলায় একযোগে শিক্ষকদের স্ব স্ব ব্যাংক একাউন্টে এই টাকাগুলো পাঠানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেকসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়